সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা

সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে কমিশন প্রধানরা তাদের কাজের অগ্রগতি তুলে ধরে প্রধান উপদেষ্টার কাছে। আজ সোমবার (৪ নভেম্বর) ঢাকার তেজগাঁওস্থ কার্যালয়ে প্রধান উপদেষ্টার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাচন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার প্রধান উপদেষ্টাকে জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট নিয়ে কাজ চলছে। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার সমন্বয় করা হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিতে জোর দিচ্ছে নির্বাচন সংস্কার কমিশন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অংশীদারদের সঙ্গে যোগাযোগএবং পরামর্শ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন

সর্বশেষ