বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাবেক এমপি এম এ লতিফ কারাগারের শৌচাগারে পড়ে গিয়ে আহত, হাসপাতালে ভর্তি

সাবেক এমপি এম এ লতিফ কারাগারের শৌচাগারে পড়ে গিয়ে আহত, হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফ শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। পরে চিকিৎসার জন্য লতিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডিভিশন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, কারাগারে ডিভিশন ওয়ার্ডে থাকতেন এম এ লতিফ।

শৌচাগারে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। তার নাক দিয়ে রক্ত পড়ছিল।

প্রথমে এম এ লতিফকে চিকিৎসার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন জানান, শৌচাগারে পড়ে গিয়ে এম এ লতিফ মাথায় আঘাত পান বলে কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিটি স্ক্যানে ব্রেইনে একটু সমস্যা পাওয়া গেছে।

প্রসঙ্গত, নগরের বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকা থেকে গত ১৭ আগস্ট এম এ লতিফকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। পরে তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহতের মামলাসহ মোট ১২ টি মামলা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ