সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক

ময়মনসিংহের ধোবাউড়া থেকে আটক করা হয়েছে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। বর্তমানে তারা ধোবাউড়া থানায় আছেন। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া জানান, রোববার রাতে সীমান্ত এলাকা থেকে স্থানীয় জনতা আটক করে তাদেরকে ধোবাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

এর আগে গত ৬ আগস্ট, সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।

ওইদিন (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন।

পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে দেশ ত্যাগে তার উপর নিষেধাজ্ঞা থাকার বিষয়টি জানানো হয়। পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার দিকে শ্যামল দত্তকে স্ত্রী-কন্যাসহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ