মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রিভিউ আবেদন খারিজ করে দেওয়াকে ‘চূড়ান্ত বিজয়’ বলে আখ্যায়িত করে আইন প্রতিমন্ত্রী

রিভিউ আবেদন খারিজ করে দেওয়াকে ‘চূড়ান্ত বিজয়’ বলে আখ্যায়িত করে আইন প্রতিমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত কাদের মোল্লার ফাঁসির আদেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে দেওয়াকে ‘চূড়ান্ত বিজয়’ বলে আখ্যায়িত করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, অপরাধী তার উপযুক্ত সাজা পাবে এটাই নিয়ম। আজ বৃহস্পতিবার দুপুরে আপিল বিভাগের আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘আপীল শুনানি খারিজ হওয়ায় চূড়ান্ত লড়াই এ আমাদের জয় হয়েছে। এরপর এ ধরনের কোনো মামলায় আর রিভিউ করতে পারবে না আসামীপক্ষের আইনজীবীরা’। এসময় বিচারপতি ফজলে কবীরের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমরা যুদ্ধে নেমেছি এ যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। জয় আমাদের হবেই’।
আরও পড়ুন

সর্বশেষ