মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ফাঁসি কার্যকরে আর কোনো বাঁধা নেই: অ্যাটর্নি জেনারেল

ফাঁসি কার্যকরে আর কোনো বাঁধা নেই: অ্যাটর্নি জেনারেল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার আবেদন আপিল বিভাগ সর্বসম্মতভাবে খারিজ করে দেয়ায় তার মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘আদালতের সর্বসম্মত এই আদেশের ফলে আসামি কাদের মোল্লার ফাঁসি কার্যকরে আর কোনো বাধা রইলো না। চেম্বার জজের আদেশে যে প্রক্রিয়া বন্ধ হয়েছিল, তা এখন চালু হলো’।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আসামিপক্ষের রিভিউ আবেদন খারিজ করে দেয়ার পর তিনি একথা বলেন। ফাঁসি কার্যকরে পূর্ণাঙ্গ রায় প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে কাদের মোল্লার আইনজীবী আব্দুর রাজ্জাকের দাবি নাকচ করে দিয়েছেন সরকারের প্রধান আইন কর্মকর্তা। তিনি বলেন, ‘আদালত তাদের দুটি রিভিউ খারিজ করে দিয়েছেন। কোনো অবজারভেশন দেননি। তাই পূর্ণাঙ্গ অনুলিপির দরকার নেই। আজ কোর্ট যে আদেশ দিয়েছে তার সংক্ষিপ্ত আদেশ যাওয়ার দরকার নেই। জেল কর্তৃপক্ষ চাইলে বাস্তবায়ন করতে পারে।
কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির পর গত মঙ্গলবার রাতে তার দণ্ড কার্যকরে সব প্রস্তুতির পর শেষ মুহূর্তে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে এক চেম্বার বিচারপতির আদেশে ফাঁসি স্থগিত হয়। বুধ ও বৃহস্পতিবার সকালে শুনানির পর আসামিপক্ষের ওই আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডের রায় দেয় আপিল বিভাগ।
আরও পড়ুন

সর্বশেষ