দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘আগামীকাল থেকে গ্রাহকরা যেকোনো অংকের অর্থ উত্তোলন করতে পারবেন। তিনি বলেন, ‘রোববার থেকে নগদ অর্থ তোলার ওপর বিধিনিষেধ আর থাকছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এই নিষেধাজ্ঞা প্রায় এক মাস পর শিথিল করা হলো।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে দায়িত্ব থেকে বিরত ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক গত ৭ আগস্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়, গ্রাহকদের দৈনিক নগদ উত্তোলনের পরিমাণ সীমাবদ্ধ করতে।




