রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি

বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে মিছিল করেছিল প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে মিছিল বা সমাবেশ নিষিদ্ধ হওয়ায় মিছিলে অংশ নিয়ে আটক হন ৫৭ বাংলাদেশি। যাদের শাস্তি মওকুফ করার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। তবে তাদের সেই দেশে না রেখে শিগগিরই বাংলাদেশে পাঠানোর কথা জানিয়েছে দেশটি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে যখন উত্তাল পুরো বাংলাদেশ। একের পর এক বাড়ছে নিহতের সংখ্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে সে সব আন্দোলনের ভয়াবহতা দেখে বাংলাদেশকে সমর্থন দিয়েছে প্রবাসী বাংলাদেশেরাও। বিভিন্ন দেশে হয়েছে মিছিল। তেমনই এক মিছিল করতে গিয়ে আরব আমিরাতে আটক হন ৫৭ বাংলাদেশি।

আরব আমিরানের আইনানুযায়ী দেশটিতে মিছিল বা আন্দোলন করার সুযোগ নেই। যে জন্য মিছিলে জড়ো হওয়া ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ। পরে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতের দ্বারা দোষী সাব্যস্ত করা হয় ৫৭ জন বাংলাদেশিকে।

আরও পড়ুন

সর্বশেষ