সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সাবেক প্রতিমন্ত্রী তাজুল, সাবেক এমপি আহমদ হোসেন ও রিয়ার অ্যাডমিরাল সোহায়েল আটক

সাবেক প্রতিমন্ত্রী তাজুল, সাবেক এমপি আহমদ হোসেন ও রিয়ার অ্যাডমিরাল সোহায়েল আটক

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল আটক হয়েছেন। বুধবার (২০ আগস্ট) এসব তথ্য জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি সূত্র জানিয়েছে, তাজুল ইসলামকে রাজধানীর বনশ্রী এলাকা, আহমদ হোসেনকে গুলশান এলাকা এবং সোহায়েলকে বনানী থেকে আটক করা হয়েছে।

আটক অভিযানে থাকা ডিবি পুলিশের একজন কর্মকর্তা বলেন, তাদের তিনজনকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি এখনই বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম টানা চারবার ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদেও ছিলেন তাজুল ইসলাম।
আরও পড়ুন

সর্বশেষ