সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসাবেক সংসদ সদস্য বদিকে চট্টগ্রামে থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব

সাবেক সংসদ সদস্য বদিকে চট্টগ্রামে থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব

কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২০ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম গণমাধ্যমকে বলেছেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘মাদকের গডফাদার’ হিসেবে বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ