রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সাবেক মন্ত্রী দীপু মনি ৪ দিনের ও সাবেক উপমন্ত্রী জয়ের ৫ দিনের...

সাবেক মন্ত্রী দীপু মনি ৪ দিনের ও সাবেক উপমন্ত্রী জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে ৪ দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে পুলিশি পাহাড়ায় প্রিজন ভ্যানে করে তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

অন্যদিকে একইদিন রাতে সাবেক ক্রীড়া  উপমন্ত্রী আরিফ খান জয়কে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মোহাম্মদপুর থানায় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

আরিফ খান জয় ২০১৪ সালে নেত্রকোনা-২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। চার বছর এ দায়িত্ব পালনের পর ২০১৮ সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে হেরে যান আরিফ খান জয়।

আরও পড়ুন

সর্বশেষ