বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়ায় সিএনজি-লড়ির ধাক্কায় বাবা-ছেলে ও সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু

পটিয়ায় সিএনজি-লড়ির ধাক্কায় বাবা-ছেলে ও সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু

পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি-লড়ির ধাক্কায় বাবা-ছেলে ও এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) বিকেল চারটার দিকে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লিটু কুমার ধর (৩০) ও তার বাবা শ্রীকান্ত ধর (৬৫) এবং সিএনজি চালক আলী আজগর (৩০)। লিটু ধর ও শ্রীকান্ত ধরের বাড়ি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকায়। সিএনজি আলী আজগরের বাড়ি একই উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের ৩ নং ওয়াডের লড়িহড়া এলাকা।

পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, বিকেল চারটার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকার পশ্চিমে সিএনজি-লড়ির সংর্ঘষ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থালে গিয়ে একজনকে মৃত অবস্থায় ও দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ