রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর, প্রজ্ঞাপন জারি

ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর, প্রজ্ঞাপন জারি

অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব-এর একান্ত সচিব আল-ইমরান রুহুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসের সই করা এক  প্রজ্ঞাপন জারি করা হয়।  এতে বলা হয় যোগদানের পর থেকে আগামী ৪ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

ড. আহসান এইচ মনসুর সদ্য পদত্যাগী গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন।

সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাত্র-জনতার দাবি এবং খোদ বাংলাদেশ ব্যাংকে ব্যাপক বিক্ষোভের প্রেক্ষিতে গত ৯ আগস্ট গভর্নর পদ থেকে পদত্যাগ করেন।

প্রজ্ঞাপন জারি হওয়ার পর যোগাযোগ করা হলে আহসান এইচ মনসুর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, নতুন দায়িত্ব, কিছুটা চ্যালেঞ্জিং বটে। তবে সবাইকে নিয়েই আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব। সরকারকে ধন্যবাদ।

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদের সভায়। এর আগে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ ৬৭ বছর।

গভর্নরের নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের আদেশ সংশোধনের প্রস্তাব আজকের উপদেষ্টা পরিষদের সভায় রাখা হয়েছিলো।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানান, নীতি সংশোধন হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ