সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ

প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ

প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ
দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন।

এর আগে শনিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ৬ বিচারপতি। প্রধান বিচারপতি পদত্যাগ করার পর সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে মো. আশফাকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

কিন্তু এটা নিয়ে আপত্তি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। একই সঙ্গে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। তাদের প্রতিবাদের মুখে আইন মন্ত্রণলায় থেকে দাবি করা হয়, এখনও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়নি!

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের জন্ম ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর। তার বাবা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ছিলেন বাংলাদেশের একজন সাবেক অ্যাটর্নি জেনারেল। তার মা ড. সুফিয়া আহমেদ ছিলেন জাতীয় অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক।

সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর ১৯৮৩ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াদাম কলেজ থেকে আইনশাস্ত্রে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি অব টাফ্টস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন।

১৯৮৪ সালে তিনি আহমেদ জেলা আদালতের আইনজীবী হন। ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগের একজন আইনজীবী হন।

২০০৩ সালের ২৭ এপ্রিল সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। ২০০৫ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ