সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েদিল্লি যাওয়ার চেষ্টা, বিমানবন্দরে আটক পলক

দিল্লি যাওয়ার চেষ্টা, বিমানবন্দরে আটক পলক

সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে বিমানবন্দরের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পলক দিল্লি যাওয়ার চেষ্টা করছিলেন, বিমানবন্দরের স্টাফ ও কর্মীরা তাকে আটকায়। এখন তিনি বিমানবন্দরের বকুল লাউঞ্জে আছেন।

জানা গেছে, নয়াদিল্লি যাওয়ার চেষ্টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন পলক। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক প্রাণহানি এবং দেশ টানা পাঁচ দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় সরকারের পাশাপাশি প্রতিমন্ত্রী পলকও তীব্র সমালোচনার মুখে পড়েন। এরই প্রেক্ষিতে গত শুক্রবার বিকালে নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় জাতির কাছে হাত জোড় করে ক্ষমা চান পলক।

আরও পড়ুন

সর্বশেষ