সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে৬ আগস্ট থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত খুলে দেওয়া হচ্ছে

৬ আগস্ট থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত খুলে দেওয়া হচ্ছে

আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত খুলে দেওয়া হচ্ছে। সোমবার (৫ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর এর বার্তায় বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা খাকবে।

আগামীকাল দেশের নিম্ন আদালত খোলা হলেও বুধবার খোলা হবে সুপ্রিমকোর্ট।

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।

এর আগে দুপুরে শেখ হাসিনার দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেয় তারা।

আরও পড়ুন

সর্বশেষ