মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা মামলার চূড়ান্ত শুনানি সোমবার, গেলেন দীপু মনি

বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা মামলার চূড়ান্ত শুনানি সোমবার, গেলেন দীপু মনি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা মামলার চূড়ান্ত শুনানি হবে সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের আন্তর্জাতিক সালিশি আদালতে। ওই শুনানিতে বাংলাদেশের বাদী হিসেবে উপস্থিত থাকবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এজন্য রবিবার সকাল পৌনে দশটার দিকে তিনি ঢাকা ছেড়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সমুদ্রসীমা বিষয়ক) খুরশেদ আলম জানান, শুনানিতে বাংলাদেশের বাদি হিসেবে তাঁর এবং দীপু মনির নাম রয়েছে। এছাড়া নতুন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও শুনানিতে উপস্থিত থাকবেন। আদালতে ভারতের পক্ষে বিবাদী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নীরু চৌধুরী উপস্থিত থাকবেন।

সূত্র জানায়, সালিস আদালতে দুই দফায় মোট আট দিন ধরে চলবে মৌখিক এ শুনানি। আগামী বছরের জুন মাসের দিকে রায় প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে জলসীমা শুরুর স্থান নিয়ে। বাংলাদেশের যুক্তি অনুযায়ী বঙ্গোপসাগর ও ভূমির মূল বিন্দু থেকে সমুদ্রের দিকে ১৮০ ডিগ্রির সোজা রেখা যাবে। তবে ভারতের যুক্তি সমুদ্রতট বিবেচনায় এ রেখা হবে ১৬২ ডিগ্রি। মামলায় বাংলাদেশের পক্ষে এসব বিষয়েই এর আগে নানা ধরনের লিখিত যুক্তি ও তথ্য-উপাত্ত আদালতে জমা দেয়া হয়। এখন এ বিষয়ের ওপরই মৌখিক শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ