মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিরোধী জোটের অবরোধ-হরতাল : তেজগাঁওয়ে রেললাইনে আগুন

বিরোধী জোটের অবরোধ-হরতাল : তেজগাঁওয়ে রেললাইনে আগুন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের তৃতীয় দফায় ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের তৃতীয় দিন সোমবার সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় রেললাইনের ওপর টায়ার ফেলে আগুন দেয় অজ্ঞাত হরতাল-অবরোধকারীরা।

তেজগাঁও এলাকায় দায়িত্বরত পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল আলম জানিয়েছেন, সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যায়। পরে আগুন নিভিয়ে ফেলে পুলিশ।

অবরোধের পাশাপাশি জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুপরোয়ানা জারির প্রতিবাদে হরতাল আহ্বান করেছে দলটি।

আরও পড়ুন

সর্বশেষ