ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন বলেছেন, ইউএনের (জাতিসংঘের) সমঝোতার উদ্যোগ চলছে। আমরা সেদিকে তাকিয়ে আছি। এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করা ঠিক হবে। রোববার সন্ধ্যায় ইসি সচিবালয়ে সাংবাদিকদের কাছে একথা জানান তিনি। এর আগে রোববার দুপুরে তার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।
সিইসি বলেন, “জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকো নির্বাচন পেছানে সম্ভব কি না জানতে চেয়েছিলেন। জবাবে জনানো হয়েছে- সমঝোতা হলে সব কিছুই সম্ভব আইনি কাঠামোর মধ্য থেকে।” শনিবার তিনি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেছেন। রোববার সকালে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে। রোববার তার সঙ্গে জামায়াতের বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে।




