ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজনৈতিক সঙ্কট উত্তরণে জাতিসংঘ দূতের সমঝোতার চেষ্টার মধ্যেই রোববার রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সঙ্কট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সফরের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ প্রধানমন্ত্রীর।
গত শুক্রবার ৪ দিনের সফরে আসা তারানকো শনিবার প্রধানমন্ত্রী ও বিরোধীদলের নেতার সঙ্গে বৈঠক করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও রোববার তিনি বৈঠক করেন।




