মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার সঙ্গে তারানকোর বৈঠক

খালেদা জিয়ার সঙ্গে তারানকোর বৈঠক

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

চার দিনের সফরে  ঢাকায়  জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারি মহাসচিব ওস্কার ফারনান্দেজ তারানকো। শনিবার সন্ধ্যা ৭টা  গুলশানে খালেদা জিয়ার বাসভবনে বৈঠক শুরু হয়ে দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে রাত ৯টায় তারানকো বের হন। এসময় উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান,ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহম্মেদ, রিয়াজ রহমান।

বৈঠক সূত্র জানায়, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৈঠক শেষে উভয় পক্ষ থেকে সাংবাদিকদের কাছে কোন কিছু বলেনি। এদিকে দলীয় সূত্র জানায়, আগামী ৯ তারিখ সন্ধ্যা ৬টায় আবার খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন তারানকো।

আরও পড়ুন

সর্বশেষ