আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচন বাতিল, বিএনপি ও এর সহযোগি সংগঠনের জাতীয় এবং স্থানীয় নেতাদের মুক্তি দাবীতে সোমবার নারায়ণগঞ্জ মহানগর এলাকাতে আধাবেলা হরতালের ঘোষণা দিয়েছে যুবদল।
সেদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকাতে সর্বাত্মক হরতালের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইতিমধ্যে হরতাল আহবানকে সমর্থন জানিয়েছে কেন্দ্রীয় যুবদল ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। নারায়ণগঞ্জ
ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার একদলীয় বাকশালী নির্বাচন বাতিল, জাতীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নারায়ণগঞ্জ নগর বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনু, বন্দর থানা যুবদলের সাধারন সম্পাদক আহম্মদ আলী, জেলা ছাত্রদলের আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রশিদুর রহমান রশু, সেচ্ছাসেবকদলের কাজী রুবায়াত সায়েম, বন্দর থানা যুবদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম গুড্ডু, মুছাপুর ইউনিয়ন যুবদলের মোঃ আল-মামুন, মদনপুর ইউনিয়ন যুবদলের আজহারুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন যুবদলের সুমন, পিয়ার মোহাম্মদ, মাসুদ রানা, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা জাকির মাসুদ, মনজুরুল আলম মুছা, নারায়ণগঞ্জ থানা যুবদলের সেলিম মিয়া সহ সহযোগী সংগঠনের গ্রেপ্তার হওয়া সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারন সম্পাদক সাইফুল আলম নীরব, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম আলম খন্দকার খোরশেদ, যুগ্ম-আহবায়ক মমতাজউদ্দিন মন্তু, রানা মুজিব, আকতার হোসেন খোকন শাহ, জুয়েল রানা, জুয়েল প্রধান, সাগর প্রধান সহ সকল নেতাকর্মীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এবং আদালত থেকে জামিন নিলেও জেলগেটে নেতাকর্মীদের বারবার শ্যোন এরেষ্ট করার প্রতিবাদে সোমবার নারায়ণগঞ্জ মহানগরীর অন্তর্ভূক্ত ৩ থানা এলাকায় অর্ধবেলা হরতাল আহবান করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম আলম খন্দকার খোরশেদ বলেন, একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠার প্রতিবাদ করায় সারাদেশের মত নগর বিএনপি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীদের উপর প্রসাশন স্ট্রিম রোলার চালাচ্ছে। নেতাকর্মীদের গণগ্রেফতার করছে। গত দুই মাসে মহানগর যুবদলের অর্ধ শতাধিক নেতাকমীী গ্রেফতার হয়েছে, এখনো ২০ জনের অধিক জেলে। আমাদের বাক স্বাধীনতা হরন করা হচ্ছে। মাননীয় আদালত জামিন দেয়ার পরেও অপ্রাসঙ্গিক ও মিথ্যা মামলায় জামিন প্রাপ্ত নেতাকর্মীদের জেল গেটে পুনরায় গ্রেফতার করা হচ্ছে, যা আদালত অবমাননার সামিল।




