সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন১২ ডিসেম্বর হাফেজ শাহ বজলুর রহমানের (রাঃ) পবিত্র ওরশ শরীফ

১২ ডিসেম্বর হাফেজ শাহ বজলুর রহমানের (রাঃ) পবিত্র ওরশ শরীফ

আগামী ১২ ডিসেম্বর বৃহস্পতিবার উপমহাদেশের আধ্যাতিœক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়াস্থ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ  শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর  পবিত্র মহান ৮ সফর এর ওরশ শরীফ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হবে। ওরশ শরীফ উপলক্ষে বেতাগী আনজুমানে রহমানিয়ার পক্ষ হতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ওরশ উপলক্ষে কার্যক্রমের মধ্যে রয়েছে ৫ সফর ৯ ডিসেম্বর  সোমবার হতে ৩ দিন ব্যাপী এতেকাফ ওরশ শরীফের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে – পবিত্র খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, খতমে হিজবুল বাহার, খতমে দালায়েলুল খায়রাত, খতমে সুরা ইখলাছ, খতমে তাহলীল, খতমে ইউনুছ, জিকির ,মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বাদে এশা আখেরী মোনাজাত শেষে তবারুক বিতরণ। বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীওে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীকে ওরশ শরীফে উপস্থিত হয়ে হুজুর কেবলার নেগাহে করম হাছিল করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। – প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সর্বশেষ