রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়যদি কেউ আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : ডিএমপি...

যদি কেউ আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : ডিএমপি কমিশনার

কোটা আন্দোলন আদালতের বিষয় উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আদালত যে আদেশ দেবেন সেটি সবাইকে মানতে হবে। যদি কেউ আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৫ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকায় পবিত্র আশুরা ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কোটা আন্দোলন চলমান অবস্থায় নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন, চলমান কোটা আন্দোলনের বিষয়টি আদালতের বিষয়। আদালত যে আদেশ দেবেন সেটিকে শ্রদ্ধা ও মানা নাগরিকের দায়িত্ব। আমরা আদালতের নিয়ম মানতে বাধ্য। পুলিশ যেসব নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করবে সেটি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই করবে। যদি কেউ আইনশৃঙ্খলা ভঙ্গে কোনো ধরনের অপতৎপরতা চালায়, সেটি যেই হোন তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে।

আশুরার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ইমামবাড়াগুলোতে ইন্সট্রুমেন্টাল চেকিং, ডগ স্কোয়াড চেকিং-সুইপিং সবকিছুই সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে যারা এখানে প্রবেশ করবেন তাদের আর্সওয়ে এবং অন্যান্য সুইপিংয়ের মাধ্যমে প্রবেশ করতে হবে। ইমামবাড়ার কাছের উঁচু ভবনগুলো থেকে মনিটরিং করা হবে। সেখানে পুলিশ থাকবে সিভিলে এবং ইউনিফর্মে। তাজিয়া মিছিলের সামনে-পেছনে এবং ডানে-বামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হবে। সাইবার নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মিছিলের সঙ্গে সঙ্গে পুলিশ থাকবে।

হাবিবুর রহমান বলেন, মিছিলে যারা অংশগ্রহণ করবে আমরা তাদের অনুরোধ জানিয়েছি, তারা যাতে ছুরি, চাকু বা দাহ্য পদার্থ নিয়ে না আসেন। যেহেতু মিছিলে পতাকা নেওয়ার বিধান আছে; সেটি যাতে বেশি উঁচু না হয় সে ব্যাপারেও সতর্কতা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ