গত ১৭ মে ২০২৪ তারিখে বিডিসময়২৪.কমে “বদলি আদেশ দুই মাস অতিবাহিত হলেও এখনো বহাল তবিয়তে বিটিভির পরিচালক প্রশাসন আফছানা বিলকিস” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আফছানা বিলকিস। তিনি বতর্মানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব হিসেবে কর্মরত
ও প্রাক্তন পরিচালক (প্রশাসন), বিটিভি।
প্রতিবাদ লিপিতে তিনি বলেন, বিটিভির চলমান নিয়োগ কার্যক্রমের সাথে কোনভাবেই পরিচালক (প্রশাসন) জড়িত নন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ মে ২০২৩ তারিখের ০৫.০০.০০০০.১৭০.০৬.১৫.২২-১২৬ নং স্মারকের পরিপত্র অনুসারে বিটিভির উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ) নিয়োগ কমিটির সভাপতি। উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ) বাংলাদেশ সরকারের একজন যুগ্মসচিব বিধায় পরিপত্র অনুসারে কমিটির সভাপতি। কমিটির সদস্য সচিব হচ্ছেন বিটিভির উপপরিচালক (প্রশাসন)। কমিটির অন্য তিনজন সদস্য হলেন জনপ্রশাসন, তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের একজন করে প্রতিনিধি। (পরিপত্রটি ইমেইলের সাথে এটাচমেন্ট হিসেবে প্রেরণ করা হল।) চলমান নিয়োগ কার্যক্রমের সাথে পরিচালক (প্রশাসন) এর কোনভাবে যুক্ত থাকার সুযোগ নেই।কাজেই আপনাদের প্রকাশিত সংবাদে “নিয়োগ বাণিজ্য রয়েছে এর নেপথ্যে” শব্দগুলোর ব্যবহার অপ্রাসংগিক ও সম্মান হানিকর। আমার বদলি ও অবমুক্তি স্বাভাবিক দাপ্তরিক প্রক্রিয়ায় হয়েছে।
তিনি নিউজ থেকে বাক্যটি প্রত্যাহার অথবা নিউজটি অনলাইন থেকে সরিয়ে দিতে অনুরোধ জানান।




