মিরসরাইয় উপজেলার জোরারগঞ্জে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের উদ্যোগে স্থানীয়দের মাঝে ১৮০০ গাছের বিতরণ করা হয়। মঙ্গলবার জোরারগঞ্জ ইউনিয়নের ছদরমাদীঘি এলাকায় এসব চারা বিতরণ করেন মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।
চারা বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি।এই কর্মসূচিতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোক্তা এবং আয়োজক উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তাহের ভূঁইয়া বলেন,গাছ আমাদের জন্য অমূল্য সম্পদ,আমাদের আয়তন অনুযায়ী বনভূমির সংখ্যা কম। তাই আমাদের সামাজিক ভাবে কিংবা ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগানোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উর রহমান রুহেল বলেন,আমাদের পরিবেশকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে।আমি প্রাণ,প্রকৃতি,পরিবেশ নিয়ে সবসময় কাজ করতে চাই।এসময় তিনি সকলকে কাজ লাগানোর পরামর্শ দেন এবং এমন উদ্যোগের জন্য আওয়ামী লীগ নেতা আবু তাহেরকে ধন্যবাদ জানান




