সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সমঝোতা হলে সব কিছুই সম্ভব : প্রধান নির্বাচন কমিশনার

সমঝোতা হলে সব কিছুই সম্ভব : প্রধান নির্বাচন কমিশনার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, সমঝোতা হলে সংবিধানের বাইরে গিয়েও নির্বাচন সম্ভব। তিনি প্রধান দুই দলকে সমঝোতায় আসার আহ্বান জানিয়ে বলেন, এ ক্ষেত্রে পুনঃতফসিল ঘোষণা করা হবে। দশম সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার পর সোমবার রাতে সাংবাদ ব্রিফিং-এ তিনি এ ইঙ্গিত দেন।

বিরোধী দল নির্বাচনে না আসায় তফসিল পরিবর্তনের কোনো সুযোগ রয়েছে কি না- প্রশ্নের জবাবে সিইসি বলেন, সমঝোতা হলে সব কিছুই সম্ভব। তিনি বলেন, আমরা করি-দেশের মানুষের মঙ্গল, শান্তি ও গণতন্ত্র রক্ষায় দুই দলের বিজ্ঞ রাজনীতিকরা শেষ মুহূর্তে হলেও সমঝোতায় পৌঁছবেন। তারা সমঝোতায় আসলে তখন অনেক কিছুই হতে পারে।

তিনি আরো বলেন, শুধু আমরা নই, দেশের সব মানুষই চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু এজন্য প্রধান দুই দলের সমঝোতা দরকার। আর সমঝোতার জন্য দুই পক্ষকেই ছাড় দিতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ