সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবাড্ডায় ভবনে বিস্ফোরণে হোটেলকর্মী নিহত

বাড্ডায় ভবনে বিস্ফোরণে হোটেলকর্মী নিহত

রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে বিস্ফোরণে সোলায়মান (৩৫) নামের এক হোটেলকর্মী নিহত হয়েছেন। এছাড়া শান্তা নামের এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) সকালের দিকে একটি তিনতলা ভবনের নিচতলায় এই বিস্ফোরণ হয়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর হাওলাদার বলেন, সকালে বাড্ডার ডিআইটি ৪ নম্বর সড়কে তিতাস গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। ওই সড়কে খোঁড়াখুঁড়ি চলছিল। ধারণা করা হচ্ছে, ভবনের নিচে গ্যাস জমা ছিল এবং গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে, রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে।’ তবে সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য ঘটনাটি নিয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ