পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ব্যাঙ প্রাণী হিসেবে অনেক ছোট হলেও আওয়াজ অনেক বড়। রাজনীতিতেও কিছু পরিত্যক্ত মানুষ আছে, যারা ঘুরে ঘুরে সব দল করে। আর রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোরও ব্যাঙের মতো আওয়াজ বড়।
শনিবার (১১ মে) দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক, বিডিআরসিএস ব্যবস্থাপনা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান ও বিশ্ব রেড ক্রস, রেড ক্রিসেন্ট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না ভাইয়ের একটা বক্তব্য গতকাল পত্রিকায় পড়লাম। পরশুদিন রাতে টেলিভিশনে শুনলাম। সরকারের নাকি একদম ভিত নাই। সরকারের ভিত নাই বিধায় পরপর চারবার আমরা রাষ্ট্র ক্ষমতায়। তারা তো টেনে ফেলে দিতে চেয়েছিলেন। কিন্তু টান দিতে গিয়ে তারাই ধপাস করে পড়ে গেছেন। এখন কোমর যে ভেঙে গেছে সে অবস্থা থেকে আস্তে আস্তে একটু দাঁড়ানোর চেষ্টা করছেন। গত বছর ২৮ অক্টোবর কার আগে কে দৌড় দেয় সেই প্রতিযোগিতা আমরা দেখেছি নয়াপল্টনের সামনে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে জেমিসন মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গনে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি, সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা: এম ইউ কবির চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ট্রেজারার এম. এ ছালাম। সোসাইটির ব্যবস্থাপনা পরিষদ সদস্য মুন্সি কামরুজ্জামান কাজল, এডভোকেট তাহমিনা সোহানা, রবিন্দ্র মোহন সাহা রবি, এডভোকেট মাহবুবুর রহমান তালুকদার, আবদুল হামিদ, রাজিয়া সুলতানা লুনা, গাজী মোজাম্মেল হোসেন টুকু, এডভোকেট শিহাব শাহীন, শিকদার নূর মোহাম্মদ দুলু, সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খানের স্বাগত বক্তব্যর মধ্যে দিয়ে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, সংরক্ষিত কাউন্সিলর রুমকী সেন গুপ্ত, সাবেক রাষ্ট্রদূত আবুল কালাম, বিজিএমইএ সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি এস এম আবু তৈয়ব, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য রাইসুল ইসলাম চৌধুরী এমিল, হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ শহিদুল ইসলাম পিন্টু, মোঃ ইসমাইল হক চৌধুরী, মোঃ সাবেদুর রহমান সুমু, ডাঃ আইরিন সুলতানা, মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেলসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, গণমান্য ব্যক্তিবর্গ, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিট এর আওতাধীন স্কুল-কলেজ যুব সদস্য, ব্রাঞ্চ সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি স্বাধীনতা পরবর্তী যে অবদান, দেশ পুনর্গঠনে অবদান, এখন অনেক প্রাইভেট হসপিটাল, কিন্তু জেমিসন রেড ক্রিসেন্ট নির্ভরতার স্থান। স্বচ্ছতা, জবাবদিহিতা নতুনভাবে গতীশীলতা আসছে এই ইউনিটে। আত্মমানবতার এই সুযোগ আপনারা পেয়েছেন, তা সকলেই পাই না। বিপুলসংখ্যক জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়া কঠিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা করতে সক্ষম হয়েছে। আমাদের দেশে যেরকম কমিউনিটির ক্লিনিকে ৩২ রকম ঔষধ ফ্রীতে দেওয়া হচ্ছে তা অন্য কোন দেশ পারেনা। রেড ক্রিসেন্ট সোসাইটি সমগ্র বাংলাদেশে কাজ করে যাচ্ছে।
আমি জুনিয়র রেড ক্রিসেন্টের সদস্য ছিলাম ক্যাম্পে কাজ করা সুযোগ হয়েছে। আজকের পারপর্মেন্স প্রমাণ করে হাসপাতাল সুশৃঙ্খল হয়েছে। হাসপাতালের পরিচ্ছন্নতা বড় বিষয়। বর্তমান চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম রেড ক্রিসেন্টর ইতিহাসে উন্নয়নের মাইলফলক। স্বাস্থ্যসেবার ও শিক্ষার বাণিজ্যিায়নের বিরুদ্ধে। সেই বাণিজ্যায়নের বিরুদ্ধে এই হাসপাতাল কাজ করে যাচ্ছে তাই চেয়ারম্যানসহ সকলকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা এগিয়ে যাচ্ছে। করোনা মহামারীতে মাননীয় প্রধানমন্ত্রী তার দক্ষতায় নির্মুল করতে সক্ষম হয়েছি।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তা আজ বিশ্বে প্রশংসিত কিন্তু বিএনপিসহ তারা প্রশংসা করতে পারে নি। মাহমুদুর রহমান মান্না এ পর্যন্ত ৭ টি দল ত্যাগ করেছে। ভোটে দাড়ালে ২০০০ পুরণ করতে পারে না।সরকারের ভিত নাই তাই আমরা ৪ বার ক্ষমতাই আসছি। গণতন্ত্র মঞ্চ থেকে কখন পালিয়ে যায় তাই জানিনা।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছেন আমাদের সম্পর্ক আরো গভীর হবে।
সংবর্ধিত অতিথি অধ্যাপক ডা: এম ইউ কবির চৌধুরী বলেন, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানাই। যুব রেড ক্রিসেন্ট যারা ফ্রীতে কাজ করে যাচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাস্ট্রপতিকে ধন্যবাদ জানাই আমাকে নিয়োগ দেওয়ার জন্য। চট্টগ্রাম রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হবে।সবাই মিলে একসাথ কাজ করব।১৯২ দেশে শাখা আছে বাংলাদেশ অন্যতম। রক্ত দেওয়া সদকায়ে জারিয়া।
সভাপতির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, আজকের প্রধান অতিথি চট্টগ্রামের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, কেন্দ্রীয় বোর্ডের চেয়ারম্যান ড. এম ইউ কবির চৌধুরীসহ কেন্দ্রীয় বোর্ড সদস্যদেরকে অভিনন্দন জানাই। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এই ইউনিট ডেলে সাজানোর চেষ্টা করছি, অনিয়ম নির্মুল করে হাসপাতালের ঐতিহ্য ফিরিয়ে এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবায় যে এগিয়ে যাচ্ছে তার অংশ হিসেবে এই হাসপাতালের সাথে সম্পৃক্ত সবাই কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে করব।




