সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়৪৮ ঘণ্টার অবরোধ আরো ১২ ঘণ্টা বাড়ল

৪৮ ঘণ্টার অবরোধ আরো ১২ ঘণ্টা বাড়ল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিরোধী ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আরো ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। চলমান অবরোধে আন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে ১৮ দলের নেতাকর্মীদের হত্যা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে অবরোধের এ সময় বৃদ্ধি করা হয়। বুধবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির বিজভী আহমেদ এ ঘোষণা দেন।

এর আগে ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টা অবরোধে বিভিন্ন জায়গায় বিএনপি, জামায়াত, শিবিরের সঙ্গে পুলিশ ও আওয়ামী লিগের সংঘর্ষে এখন পর্যন্ত সারা দেশে ১৪ নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আহতের সংখ্যা হাজারের কাছাকাছি। বৃহস্পতিবার ভোর ৬টার পরিবর্তে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ অবরোধ।

আরও পড়ুন

সর্বশেষ