সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়৫ উপদেষ্টার পদত্যাগ

৫ উপদেষ্টার পদত্যাগ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরানো ৫ উপদেষ্টা পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার তারা পদত্যাগ করেন বলে জানা গেছে। উপদেষ্টারা হচ্ছেন-জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, শিক্ষা, সামাজিক ও রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী।

সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টার জরুরি বৈঠকে পুরানো উপদেষ্টাদের পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার আকার ছোট হওয়ার কারণেই প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। তাই পদত্যাগ করতে হচ্ছে পুরনো উপদেষ্টাদের।

আরও পড়ুন

সর্বশেষ