সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......জাফর ইকবাল ও ইয়াসমীনের পদত্যাগ

জাফর ইকবাল ও ইয়াসমীনের পদত্যাগ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান ইয়াসমীন হক পদত্যাগ করেছেন। শাবি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবি) ৩০ নভেম্বরের সমন্বিত ভর্তি পরীক্ষা স্থগিত করায় তারা পদত্যাগ করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক  জানিয়েছেন।

মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় শাবি রেজিস্টার বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন বলে একাডেমিক কাউন্সিলের এক সদস্য  নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব করেছিলেন। নতুন এ পদ্ধতির বিরুদ্ধে আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত থেকে সরে আসে। এতে ক্ষুব্ধ হয়ে জাফর ইকবাল ও ইয়াসমীন হক পদত্যাগপত্র জমা দেন।

আরও পড়ুন

সর্বশেষ