ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬০টি স্বর্ণের বার (২০ কেজি) উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। রিজেন্ট এয়ারলাইনসের আরএক্স-৭৮৩ ফ্লাইট থেকে মঙ্গলবার ভোর ছয়টায় এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বারগুলো বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।
কাস্টমসের সহাকারী কমিশনার ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা ফ্লাইটে অবৈধ স্বর্ণের বার থাকার তথ্য আমাদের কাছে আগেই ছিলো। পরে ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে পৌছলে আমরা যাত্রীদের নামতে না দিয়ে অভিযান চালাই। অভিযানে বিমানের বাথরুমের কোমোড থেকে ওই বারগুলো উদ্ধার করা হয়।




