ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সিরাজগঞ্জ পৌর এলাকার জগাই মোড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষে ছাকমান হোসেন (৩৫) পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ছাকমান পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পুলিশ-বিএনপি সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া একটি টিয়ার শেল এসে পথচারী ছাকমানের গায়ে লাগে। এ অবস্থায় ছাকমান পার্শ্ববর্তী পুকুরে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




