মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউমির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন সৈয়দ আশরাফ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন সৈয়দ আশরাফ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রবিবার বেসরকারি একটি টিভি চ্যানেলকে তিনি বিষয়টি নিশ্চিত করেন। সৈয়দ আশরাফ বলেন, বিএনপিকে নির্বাচনে আনার ব্যাপারে বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। তারা আশা করছেন বিএনপি নির্বাচনে যাবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, দুয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুলের সঙ্গে তার বৈঠকের বিষয়টি স্পষ্ট করবেন।

গত শুক্রবার রাতে গুলশানের একটি বাসায় বৈঠক করেন  সৈয়দ আশরাফ ও মির্জা ফখরুল। কিন্তু বৈঠক থেকে বের হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বৈঠকের বিষয়টি অস্বীকার করেন। এ  ব্যাপারে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব কেন অস্বীকার করলেন তা তিনিই ভাল বলতে পারবেন।’

আরও পড়ুন

সর্বশেষ