রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েড. মুহাম্মদ ইউনূসসহ দণ্ডিতদের জামিন

ড. মুহাম্মদ ইউনূসসহ দণ্ডিতদের জামিন

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ দণ্ডিতদের জামিনের মেয়াদ বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। তবে এই জামিন কতদিনের জন্য বাড়ানো হয়েছে তা জানা যায়নি। আইনজীবীরা বলেছেন, আদালত পরবর্তীতে এটা জানিয়ে দেবেন। এ মামলার পরবর্তী তারিখ ১৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এর আগে রবিবার (৩ মার্চ) সকাল পৌনে ১১টায় তিনি শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক রায়ে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস, পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহানকে ৬ মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের ৪ জনকেই ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ২৫ দিন কারাদণ্ড দেন।

রায়ের পর ওই দিনই তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল করার শর্তে ৪ জনকেই জামিন দেওয়া হয়। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক (সাধারণ) এস এম আরিফুজ্জামান।

আরও পড়ুন

সর্বশেষ