দেশের শীর্ষ ঋণখেলাপি নূরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমেদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রতন চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের ব্যবসা করতেন। প্রায় ছয় হাজার কোটি টাকা খেলাপি ঋণ আছে। অর্থঋণ আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ দেশত্যাগের নিষেধাজ্ঞা আছে। তার বিরুদ্ধে ২০টির বেশি মামলা চলমান রয়েছে। ২০১১-২০১২ সালে অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, কমার্স ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংকসহ আরও বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেননি রতন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তাকে ঢাকা থেকে চট্টগ্রামে আনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।




