সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......গ্রেপ্তার আতঙ্কে রুহুল কবির রিজভী

গ্রেপ্তার আতঙ্কে রুহুল কবির রিজভী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

গ্রেপ্তার আতঙ্কে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ২৬৪ ঘন্টা ধরে অবরুদ্ধ আছেন। বুধবার ঢাকাটাইমসকে রিজভী অভিযোগ করে বলেন, সরকার ১৮ দলের শীর্ষ নেতাদের জেলে বন্দী রেখেছে। যারা বাইরে আছেন তারাও গৃহবন্দী বা অন্তরীণ রয়েছেন। যে কোন মুহূর্তে সরকারের  আজ্ঞাবহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকেও গ্রেপ্তার করতে পারে।

রিজভী বলেন, গ্রেপ্তার আতঙ্কে দলের কার্যালয়ে আমি অবরুদ্ধ আছি। কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা প্রবেশ করলেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালায়। বিএনপির এই নেতা ১১ নভেম্বর ভোরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। সে সময় থেকে কার্যালয়ে অবস্থান করছেন।।

আজ সকালে বিএনপির সিনিয়ন ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের  সামনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর। সেখানেও অনুপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী। তবে ড্যাবের অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল দলীয় কার্যালয়ে প্রবেশ করেননি। কারণ দলীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলানো ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো অফিসটি ঘিরে রেখেছিল। এসময় অফিসের বাইরে এপিসি, জলকামান এবং পুলিশের বেশ কয়েকটি গাড়িও ছিলো।

পরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকার দীর্ঘ ১১ দিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। দলীয় কোন নেতাকর্মীদের অফিসে প্রবেশ করতে দিচ্ছে না তারা। এমনকি দলীয় অফিসের সামনেও আসতে দিচ্ছে না।

আরও পড়ুন

সর্বশেষ