সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়আগামী সপ্তাহে তফসিল ঘোষণার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন

আগামী সপ্তাহে তফসিল ঘোষণার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আগামী সপ্তাহে তফসিল ঘোষণার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বুধবার সাংবাদিকদের একথা জানিয়েছেন।দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের শাহনেওয়াজ বলেন, মঙ্গলবার আমরা রাস্ট্রপতির সাথে নির্বাচনের তফসিল ঘোষনার বিষয়ে আলোচনা করিনি।

তিনি বলেন, বঙ্গভবনে বৈঠকে নির্বাচনকালীন সময়ে আমার রাষ্ট্রপতির সহয়তা চেয়েছি। আমরা রাষ্ট্রপতির কাছে নির্বাচনকালীন সময়ে আইন-শৃংখলা নিয়ন্ত্রনে রাখার ব্যাপারে সার্বিক সহায়তা চেয়েছি।তিনিও আমাদেরকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। রাষ্ট্রপতি আমাদেরকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন

সর্বশেষ