সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়া পাঁচ বছরে মাত্র ১০ দিন সংসদে ছিলেন

খালেদা জিয়া পাঁচ বছরে মাত্র ১০ দিন সংসদে ছিলেন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া মোট ১০ দিন জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন। এই ১০ দিনে তিনি সংসদে কথা বলেন সাত ঘণ্টা ১ মিনিট। বুধবার ৯ম জাতীয় সংসদের শেষ অধিবেশনে বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বর্তমান সরকারের সময় সংসদ অধিবেশনে মোট ১০ কার্যদিবস উপস্থিত ছিলেন। তিনি সংসদে কম আসলেও কম কথা বলেননি। তিনি এই ১০ দিনে মোট সাত ঘণ্টা ১ মিনিট কথা বলেছেন। তবে খুশি হতাম যদি তিনি শেষ অধিবেশনে উপস্থিত থাকতেন। খালেদা জিয়া সর্ব শেষ সংসদে যোগ দিয়েছিলেন চলতি বছরের ৩  ‍জুন। এর আগে গত বছরের ২০ মার্চ বিরোধীদলের নেতা খালেদা জিয়া সংসদে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন

সর্বশেষ