সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় পার্টি-জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় পার্টি-জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু

নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় পার্টি-জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু। তাকে বুধবার মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সর্বদলীয় সরকারের মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে গত ১৮ নভেম্বর ৬ জন নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ পান। ঐদিনই একজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর দুইজনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ আনোয়ার হোসেন মঞ্জুকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো। এরআগে যাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানানো হয়েছে তিনি হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু।
গত ১১ নভেম্বর আগামী দশম জাতীয় নির্বাচনে অংশগ্রহনের ঘোষণা দিয়েছেন আনোয়ার হোসেন মুঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি)। সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন মুঞ্জু ঘোষণা দিয়েছিলেন, ‌‘সাংবাধিানিক ধারা মোতাবেক নির্বাচন গণতান্ত্রিক অধিকার। দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। আমি বলতে চাই আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) অংশগ্রহণ করবে।’
আরও পড়ুন

সর্বশেষ