৮ ডিসেম্বর শুক্রবার ১৭নং পস্চিম বাকলিয়া ওয়ার্ডের দেওয়ান বাজার মোড়স্হ মদিনা জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন চট্টগ্রাম ০৯ আসনের সাংসদ ও মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি.।
তিনি জুমার নামাজ আদায় করে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ফিলিস্তনের মুসলমানদের উদ্যশ্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাহসিকথার পরিচয় দিয়েছেন তা স্বর্ণাক্ষরে লিখা থাকবে ইতিহাসের পাতায়। তিনি ইস্রাইলের বর্বতার কথা তুলে ধরেন জুমার নামাজে আগত মুসল্লিদের সামনে। সকল মুসল্লি আবেগপ্রবণ হয়ে তাঁর বক্তব্যে সমর্থন জানিয়ে মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানান। শিক্ষা উপমন্ত্রী ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া চেয়ে উনার বক্তব্য শেষ করেন। এই সময় উপস্হিত ছিলেন মদিনা মসজিদের মতোয়াল্লি ও চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদ। অনুস্ঠান সন্চালনায় ছিলেন মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল। মুনাজাত পরিচালনা করেন মদিনা মসজিদের খতিব মওলানা জসিম উদ্দিন কাদেরি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ডস্হ ৩ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সরোয়ার আলম, সেক্রেটারি জাহাঙ্গীর রানা, সদস্য ইকবাল, সাগরসহ অন্যান্যরা।
মদিনা মসজিদে জুমার নামাজ আদায় করে শিক্ষা উপমন্ত্রী



