সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......২ দিনের রিমান্ডে সুলতান সালাউদ্দিন টুকু

২ দিনের রিমান্ডে সুলতান সালাউদ্দিন টুকু

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মতিঝিল থানার একটি মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম আদালত। বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট এম এ সালাম এ রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই মিজানুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মতিঝিল থানার দায়ের করা মামলায় তথ্য মন্ত্রীর বাসায় বোমা হামলার অভিযোগ করা হয়।

মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নেতাকর্মীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এতে বলা হয়েছে উক্ত আসামির পরিকল্পনা ও নির্দেশে গত ২৪ সেপ্টেম্বর সোয়া ১২টার দিকে এজাহার নামীয় ৫৪ জন আসামিসহ অজ্ঞতনামারা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে বিক্ষোভ কমসূচি ও ঝটিকা মিছিল বের করে এবং তারা রাস্তায় চলাচলরত গাড়িতে ভাংচুর, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের ওপর হামলা চালায় চালায়। এ মামলায় গত ১৪ নভেম্বর বিএনপির শীর্ষ ৫ নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। পরে হাইকোর্ট ওই রিমান্ড বাতিল করেন। গত ১৯ নভেম্বর একটি মামলায় ১০ দিনের, ১৮ নভেম্বর ৪টি মামলায় ৩১ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত এ আসামিকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এর আগে গত ১৪ নভেম্বর ৫ মামলায় এ আসামির ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন

সর্বশেষ