সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......জাতীয় পার্টির মনোনয়ন পত্র বিক্রি শুরু

জাতীয় পার্টির মনোনয়ন পত্র বিক্রি শুরু

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন আগ্রহী প্রার্থীদের মধ্যে আবেদনপত্র বিতরণ আজ থেকে শুরু হবে। ২৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা এই আবেদনপত্র সংগ্রহ করতে পারবে। আগ্রহী প্রার্থীদের পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে ২০ (বিশ) হাজার টাকার বিনিময়ে এই মনোনয়ন আবেদন সংগ্রহ করতে হবে। ২৬ নভেম্বরের মধ্যে মনোনয়ন আবেদনপত্র পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে হবে। চেয়ারম্যানের কার্যালয়ে ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

এরশাদ-এর প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায় জানান, আগামী ১ ডিসেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। পার্টির চেয়ারম্যান এরশাদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলীয় ইশতেহার ঘোষণা করবেন।

তিনি আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনিত করার জন্য ৮ সদস্যের পার্লামেন্টারী বোর্ড গঠন করেছেন। পার্টি চেয়ারম্যান এরশাদ এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন- পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, গোলাম মোহাম্মদ কাদের এমপি, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এম. এ সাত্তার এবং মুজিবুর রহমান চুন্নু এমপি।

আরও পড়ুন

সর্বশেষ