সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......খুলনা-ঈশ্বরদী রুটে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

খুলনা-ঈশ্বরদী রুটে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

 কুষ্টিয়ার মিরপুরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার সকাল ৬টার দিকে কুষ্টিয়ার মিরপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সংলগ্ন রেল লাইনে খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে লবণ বোঝায় একটি ট্রাকের সংঘর্ষ হলে খুলনা-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় আহত হয় ট্রাকের চালক ও হেলপার। তাদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মিরপুর রেল স্টেশন মাস্টার মীর ইসরাইল হোসেন জানান, খুলনা-ঈশ্বরদী রুটের কুষ্টিয়ার মিরপুর বিজিবি সেক্টর সংলগ্ন স্থানে রেলের ওপর একটি লবণ বোঝায় ট্রাক বিকল হয়ে পড়লে খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে খুলনা-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষে প্রায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

সর্বশেষ