সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়তারেকের জন্মদিনের কেক কাটলেন মা খালেদা

তারেকের জন্মদিনের কেক কাটলেন মা খালেদা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিনের শুরুতে কেক কেটে উদযাপন করলেন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০ নভেম্বরের শুরুতে রাত ১২টায় পরপর দুইটি কেক কেটে ছেলের জন্মদিনের আনন্দ উপভোগ করেন খালেদা জিয়া। জন্মদিন উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজনে জন্মদিন পালনের কর্মসূচি সূচনা হলো। ঢাকা মহানগর বিএনপি ও মহিলা দল সংগঠনের পক্ষ থেকে কেকগুলো নিয়ে আসে। খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে কেকগুলো কাটেন।

এ সময় দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, দলের শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ