সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় :...

যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশে এখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে। বিএনপি-জামায়াত সে বিচারকে বানচাল করার জন্য দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। মঙ্গলবার বরগুনার বামনায় সারওয়ার জান পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি রাজপথে গাড়ি ভাংচুর করে আর আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করছেন। বিরোধী দলীয় নেতার উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, আর কতো মানুষের রক্ত ঝরলে তার পিপাসা মিটবে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত-হেফাজত ধর্মের নামে রাজনীতি করে, আবার জাতীয় মসজিদে কোরআন শরিফ পুড়িয়েছে। এটা কোনো ধরনের রাজনীতি?

দেশের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কারিকুলাম নির্ধারণ করার জন্য একটি কমিটি করা হয়েছে প্রধানমন্ত্রী তিনি বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা যাতে দেশে-বিদেশে চাকরি পায় সেজন্য তাদের সনদপত্র দেয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী শিক্ষর্থীরা সনদপত্র সংগ্রহ করতে পারবে।

শেখ হাসিনা বলেন, “দক্ষিণাঞ্চল একটি অবহেলিত এলাকা। তাই দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে।” প্রধানমন্ত্রী বলেন, “কৃষকরা মাথার ঘাম পায় ফেলে কাজ করে, তাই আওয়ামী লীগের গত সরকারের আমলে বিনা জামানতে ঋণ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ আমলে ভর্তুকি দিয়ে ১০ টাকায় ব্যাংক একাউন্ট করা হয়েছে, সারের দাম কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে এবং দক্ষিণাঞ্চলে কৃষি উন্নয়নের জন্য পটুয়াখালীর দশমিনায় উন্নতমানের বীজাগার নির্মাণ করা হয়েছে।”

তিনি বলেন, আওয়ামী লীগ যতোবার ক্ষমতায় এসেছে, ততো বারই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়েছে। একমাত্র আওয়ামী লীগই কৃষকের সুবিধার জন্য কৃষি ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছে। স্বল্পমূল্যে সারের ব্যবস্থা করেছে। উপকূলে আধুনিক সুবিধা পৌঁছে দিয়েছে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে তার দল ক্ষমতায় গেলে প্রতিটি উপজেলায় একটি করে কলেজ, মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে। এ ছাড়া প্রতি উপজেলায় একটি কেন্দ্রীয় মসজিদ নির্মাণের ঘোষণা দেন তিনি।

এর আগে বেলা ১১টায় হেলিকপ্টারযোগে বরগুনার বামনায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বামনা হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, বুকাবুনিয়া মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও বামনা সরোয়ার জান মাধ্যমিক বিদ্যালয়ের একডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

জনসভায় বক্তব্য রাখেন, সর্বদলীয় সরকারের মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহম্মেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, নৌপরিবহন মন্ত্রী মো: শাহজাহান খান, জাতীয় সংসদের হুইপ নুর-এ আলম চৌধুরী এমপি, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন প্রমূখ।

আরও পড়ুন

সর্বশেষ