মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়শর্ত পূরণ হলে নির্বাচনকালীন সরকারে যোগ দেবে প্রধান বিরোধী দল বিএনপি

শর্ত পূরণ হলে নির্বাচনকালীন সরকারে যোগ দেবে প্রধান বিরোধী দল বিএনপি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৮ দলের নেতাদের নিয়ে রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন। তিনি দলের পক্ষ থেকে রাষ্ট্রের অভিভাবকের কাছে কিছু দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এ সময় রাষ্ট্রপতি বেগম জিয়াকে জানান, সংবিধান অনুসারে যতোটুকু সম্ভব তার পক্ষ থেকে তিনি করবেন। সেই সঙ্গে বিরোধী দলের প্রস্তাবও সরকারের কাছে পৌঁছে দিবেন তিনি। বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান।

তিনি বলেন, শর্ত পূরণ হলে নির্বাচনকালীন সরকারে যোগ দেবে প্রধান বিরোধী দল বিএনপি। একই সঙ্গে নির্বাচনেও যাবে দলটি। তবে কিছু বিষয়ে তারা নিশ্চয়তা চায়। তাদের প্রধান দাবি হলো প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে সরে যেতে হবে। অন্য দাবিগুলো হলো সংসদ ভেঙে দিয়ে এর পরবর্তী ৯০ দিনে নির্বাচন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৮ দলের নেতাদের নিয়ে রাষ্ট্রপতির সাথে বৈঠকে এ বিষয়ে প্রস্তাব দেন। ফখরুল জানায়, নির্বাচনে অংশ নিতে বিএনপি ছাড় দিতে প্রস্তুত। আর এর জন্য সংলাপ চায় দলটি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন খালেদা জিয়া। ২০ সদস্যের প্রতিনিধিদলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নাজির আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, ডঃ মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, এলডিপির চেয়ারম্যান কর্ণেল অব: অলি আহমেদ, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাগপার প্রধান শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব: সৈয়দ ইব্রাহিম এনপিপির চেয়ারম্যান শওকত হোসেন নীলু প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ