রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিএনপির কালো পতাকা মিছিল কাল

বিএনপির কালো পতাকা মিছিল কাল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

পদত্যাগ করার পর মন্ত্রিসভার বৈঠকের প্রতিবাদে আগামীকাল সোমবার রাজধানীসহ সারাদেশে জেলা উপজেলা পর্যায়ে কালো পতাকা মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, পদত্যাগী মন্ত্রীদের এ বৈঠক প্রজাতন্ত্রকে অবমাননা করার সামিল।

রিজভী অভিযোগ করে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির আজ রাজপথে আন্দোলন করছে। কিন্তু বিরোধী দলের ন্যায়সঙ্গত আন্দোলন  দমন করতে সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে প্রতিনিয়ত বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে এবং বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের বাসার র‌্যাব ও পুলিশ দিয়ে অভিযান চালাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকার যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনী পোশাক পড়ে বিএনপির নেতা-কর্মীদের বাসায় অভিযান চালাচ্ছে। আওয়ামী লীগকে গণতন্ত্র ধ্বংসকারী হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলেন কিন্তু তারা প্রকৃত পক্ষে গণতন্ত্রকে বিশ্বাস করে না এবং তারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসে কিন্তু ক্ষমতায় এসে গণতন্ত্রের পরিবর্তে বন্দুকের ভাষার কথা বলেন।

আরও পড়ুন

সর্বশেষ