সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়কাকরাইলে এস এ পরিবহনের কার্যালয়ে আগুন

কাকরাইলে এস এ পরিবহনের কার্যালয়ে আগুন

রাজধানী ঢাকার কাকরাইলে এস এ পরিবহনের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট। সোমবার সকালে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ সকাল ১০টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আরও তিনটি ইউনিট পথে আছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন

সর্বশেষ