সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবেদারুল আলম চৌধুরী সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক পদে পুনঃনির্বাচিত

বেদারুল আলম চৌধুরী সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক পদে পুনঃনির্বাচিত

২৩ সেপ্টেম্বর শনিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার সংগ্রামে ব্রতী বীর মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মের সমন্বয়ে মুক্তবুদ্ধি চর্চার উচ্চকন্ঠ জাতীয় সামাজিক সংগঠন সেক্টর কমান্ডারস্ ফোরাম – মুক্তিযুদ্ধ ‘৭১ এর ষষ্ঠ জাতীয় সম্মেলনে সাবেক ছাত্রনেতা, সৃজনশীল মেধাবী সংগঠক ও প্রগতিশীল রাজনীতিক বেদারুল আলম চৌধুরী বেদার ২য় বারের মতো কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে সংগঠনের চট্টগ্রাম বিভাগের সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

received_337564185399961এদিকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পুনরায় সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সংগঠনের চট্টগ্রাম চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সরফরাজ খান চৌধুরী,সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী,মোহাম্মদ সেলিম চৌধুরী সহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস‍্যবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ